নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৮:০০
ঢাবি ভিসি নিয়োগের সঠিক পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন: ববি হাজ্জাজ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান বেস্ট প্রসিডিউরগুলো জানতে চেয়েছেন।
২ মার্চ সোমবার সচিবালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছিলেন,
সেটার কোনো আপডেট আছে কিনা—এ প্রশ্নে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জ্বি। যে পদত্যাগপত্র
উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিশিয়াল ডিসিশন আসছে, সেটাতে উনি
একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন, টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার।
সো, অফিস হ্যান্ডওভার
করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন এবং তারপর আমরা পারমানেন্ট আবার নেক্সট
ভিসি পাবো।
আমরা সঠিক যে পদ্ধতিগুলো,
একদম সঠিক পদ্ধতি, সেই সঠিক পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রীও
এটা নিয়ে জানতে চেয়েছেন, বেস্ট প্রসিডিউরস কী, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কী। এতো
বড়, এতো প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য এবং সেই সব তথ্য আমরা প্রধানমন্ত্রীর
ডেস্কে পৌঁছে দিচ্ছি।
আগামীতে এই ডিসিশনগুলো
যেন দেশ-জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়,
সেই দিকে আমাদের এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর নজর রয়েছে।