নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ দুপুর ০২:১৩:৫৩
রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তিনি বলেন, আমরা দলীয়ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণার দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছি, তিনি রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার ভোট প্রদান লাইভ দেখানো হবে।
তিনি বলেন, সংসদ ভবনে ভোট হবে। ভোট হওয়ার ১ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে।
নুরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এই নির্বাচনে কার্যকর হবে। ভোটাররা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, দিলে সদস্য পদ থাকবে থাকবে না।