নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৬:৩৩
অবৈধ সিসা লাউঞ্জ, মদ-জুয়ার বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনা এবং এসব লাউঞ্জে মদ ও জুয়ার বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।
অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।
এছাড়া জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সও ঘোষণা করেন সালাহউদিবদন আহমদ।
তিনি বলেন, ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারাদেশে অভিযান চালানো হবে।
এদিকে গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সিসাবারে মাদকদ্রব্য ব্যবহার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।