নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ সকাল ১১:১২:৩২
ঢামেক থেকে নিখোঁজ ২ বছরের শিশু ফুজাইলকে উদ্ধার, অপহরণকারী চক্রের একজন গ্রেফতার
ঢাকা মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ দুই বছরের শিশু ফুজাইলকে উদ্ধার করেছে র্যাব-১০। অপহরণকারী চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে।
২২ মার্চ রবিবার বিকেলে র্যাব-১০ কার্যালয়ে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী এক সাংবাদিক সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল দুপুরে সাড়ে বারোটার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার বসবাসকারী মোঃ মাজহারুল ইসলাম এর ছেলে দুই বছরের শিশু ফুজাইল কে নিয়ে তার অসুস্থ নানাকে দেখতে তার মা ও খালার সাথে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আসেন, কিছুক্ষণ পর ফুজাইলের মা দেখতে পান তাদের সাথে আসা ফুজাইল নাই, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফুজাইলের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে আসামি করে শাহবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, সন্ধ্যার দিকে ফুজাইলের বাবার কাছে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করে অপহরণকারীদের মুক্তিপণের দাবিতে একটি ফোন আসে, অপহরণকারীরা বার বার টাকার জন্য চাপ দিতে থাকেন।
র্যাব-১০ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা হইতে অপহরণকারী চক্রের মূল হোতা এম এম তানভীর কে গ্রেফতার করতে সক্ষম হয়, গ্রেফতারকৃত এমন এমন তানভীর থেকে ভিকটিম ফুজাইল কে উদ্ধার করা হয়।