নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:০৪
ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের
পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। এছাড়া অপর একটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।