নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ১১:৩৭:৫৩
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা
বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে।
এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার তারিখ ধরে ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করা ছিল। সে অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। তবে এখন সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।