নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ দুপুর ০২:১৫:৪৪
নারীদের আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর সড়কে নারীদের চলাচলের সুবিধার জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন।
২ মার্চ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ
রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর
সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অব্স্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন
এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
জানিয়েছেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের
সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে
দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অব্স্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয়
নির্দেশনা দিয়েছেন।