নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৫:১৯
নয়াপল্টনে প্রধানমন্ত্রী, চাঙ্গা নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টনের কার্যালয়ে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।
দলীয় সূত্র জানায়, কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রথানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে আসায় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা দুপুরের পর থেকেই এই এলাকায় এসে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।