নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪১:৩৯
বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নীতের আশা প্রধানমন্ত্রীর
বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
এ সময় সৌদি সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত।
২২ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।।