নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫২:১৭
সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন।
২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন তিনি। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
১৮ ফেব্রুয়ারি বুধবার প্রথম সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। আজ দ্বিতীয়বারের মতো তিনি সচিবালয়ে অফিস করলেন।