নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:২৩:৫৮
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
ফলাফল না পাওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বধীন ১১-দলীয় জোটের এই প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান।
বিকেল সাড়ে চারটার দিকে ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘ভোটকেন্দ্রের দিকে চোখ রাখুন। সজাগ থাকুন।’
তিনি আরও লেখেন, ‘সবাই কেন্দ্রে আসুন, গণনা শেষ না হওয়া পর্যন্ত, ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।