নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:৩৬
আজ নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যানের প্রেস
উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে
আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের
প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।