নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:৫৫
এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ হচ্ছে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে, সেটি সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেয়াবেন সেটি বিধান করতে হবে।
তিনি বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে।