নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:২৪
মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে: জামায়াত সেক্রেটারি
নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের পরিবেশের সন্তোষ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর। মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
তিনি এ সময় তিনি সারা দেশের ভোটারদের ভোটকেন্দ্রে এসে
ভোট প্রদানের আহ্বান জানান।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা-৫ আসনের
পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। জামায়াতের শীর্ষ নেতা
এই আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী।
গোলাম পরওয়ার বলেন, ২০১৮ সালে নির্বাচনে প্রার্থী হওয়া
সত্ত্বেও ভোট দিতে না আসার জন্য সকালে আমাকে হুমকি দেওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হবে।
এটি আমার গ্রাম, জন্মস্থান; আমাকেই যদি হুমকি দেওয়া হয় সেখানে ভোটারদের কী অবস্থা হতে
পারে! এখন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ। শত শত ভোটার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে
ভোট দিতে আসছেন।’
তিনি বলেন, ‘ভোটের পর আরেক নতুন বাংলাদেশের যাত্রা শুরু
করবে। জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে।’