নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫২:১৮
সরকারে এলে নাহিদ ইসলাম মন্ত্রী হবে: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রী হবে বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
৮ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের
নির্বাচনী জনসভায় ভাষণে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে
যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি।
ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা
একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরা
আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে। আর আমরা পেছনের সিটে
প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।
একটি দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেএকটি দল দেশকে বিপদগ্রস্ত করার
পরিকল্পনা নিয়ে এগোচ্ছে
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। দেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব, যুবকরা আমাদেরকে হতাশ করবে না। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে।