নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৩৮
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিাযোগ করলেন তাসনিম জারা
বিভিন্ন অজুহাতে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিাযোগ করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে তিনি এই অভিযোগ করেছেন।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তাসনিম জারা বলেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দিচ্ছে না। বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই কাজ করা হচ্ছে। বলা হচ্ছে, এজেন্টরা এখানকার ভোটার নয়। পোলিং এজেন্ট হতে হলে এখানকার ভোটার হতে হবে। হেনস্তা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, কেন্দ্রের ভিতরে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আমারা পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটা ভোটের সুষ্ঠু প্রক্রিয়া নয়।
কোন কোন কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে দেয়া হচ্ছে না, জানতে চাইলে সুনির্দিষ্ট কোন কেন্দ্রের নাম বলেন নি তিনি।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা)বিএনপির প্রার্থী হিসেবে আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ডা. তাসনিম জারা, এনসিপি প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাবেদ মিয়া ও জামায়াতে ইসলামীর প্রার্থী কবির আহমদ।
এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান (মিলন), বাসদ (মার্কসবাদী) প্রার্থী খন্দকার মিজানুর রহমাম, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী শাহ ইফতিখার তারিকও লড়ছেন এই আসনে।