নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৪:১৮
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১১ ফেব্রুয়ারি বুধবার তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে
নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। জব্দকৃত টাকা মেশিনে
গণনা চলছে। আটকের পর বেলাল উদ্দিন ভিডিওতে বলেছেন, এটি তার ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।
তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
তার বাবার নাম দবিরুল ইসলাম।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোট। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।