কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ রাত ০৬:৫২:১১
সোসাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেফতার করা হয়েছে: নাহিদ ইসলাম
এতে জনগণের অধিকারে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরকার ধীরে ধীরে আওয়ামীলীগের মতো সৈরাচার হিসেবে আবিভূত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও বিরুধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আয়োজিত গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষে মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আরও বলেন, সরকারী চাকুরী জীবিদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। ফলে শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে সমর্থন জানিয়েন।
সরকারে সমালোচনা করে আরো বলেন, স্থানীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা আদিপত্য বিস্তার করছে। সামনের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকার এবং নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয় করণ নির্বাচন করলে রাজপথে নামবে এনসিপি।
এসময় এনসিপির রাজনৈতিক পর্ষদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ন আহবায়ক ও রাজনৈতিক পর্ষদ, আলী আহসান জুনায়েদ, এনসিপির ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলের জেলা উপজেলার সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।