নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ১২:১১:৪৮
এবার বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অতি উৎসাহী মামলাবাজ’কে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যমে এক স্ট্যটাসে তিনি এ কথা জানিয়েছেন।
একইসঙ্গে বরিশালে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাহার করে নেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হয়রানি মূলক মামলা না করার আহ্বানও জানিয়েছেন পাটওয়ারী।