নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৬:২৬
ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন তারেক রহমানের
বনানীতে পশুপাখির বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
এ সময় অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আনা অসুস্থ প্রাণীদের কোলে নিয়ে আদর করেন।
আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন। এখন থেকে পোষা প্রাণীসহ বিভিন্ন প্রাণী এখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে।