নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৫৭
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বছরের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ১১ মার্চ বুধবার ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ওয়ানডে সবসময়ই আমাদের প্রিয় ফরম্যাট। এখানে আমাদের অনেক সুখস্মৃতি ও সাফল্যের রেকর্ড আছে। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ আসছে, তাই আমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা ও প্যাটার্ন অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, 'আমার মনে হয় বাংলাদেশের একটি ভালো দল আছে এবং তারা হোম কন্ডিশনে খুব ভাল ক্রিকেট খেলে থাকে। আমরাও দল হিসেবে প্রস্তুত।'
এক দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বাংলাদেশের জন্য এই সিরিজ সবদিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোতে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ছন্দহীন বাংলাদেশ। তার ওপর দীর্ঘদিন পরে মাঠে ফিরে পারফর্ম করার চ্যালেঞ্জ তো আছেই।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।