নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:১৫
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সিরিজে 'অফিসিয়াল ইলেকট্রিক বাইক পার্টনার ভি মটো বাংলাদেশ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে 'অফিসিয়াল ইলেকট্রিক বাইক পার্টনার' হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ভি মটো বাংলাদেশ। ক্রিকেটের মাঠের উন্মাদনার সাথে ই-মবিলিটির নতুন দিগন্তকে যুক্ত করার লক্ষ্যে এই পার্টনারশিপ।
মাঠের ক্রিকেটে খেলোয়াড়দের অদম্য স্পৃহা, ডেডিকেশন এবং শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে এই সিরিজের অফিসিয়াল ইলেকট্রিক বাইক পার্টনার হিসেবে ভি মটো বাংলাদেশের পক্ষ থেকে থাকছে বিশেষ স্বীকৃতি। ২২ গজে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামানো সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি বোলারকে তাঁর অসামান্য নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে ভি মটো বাংলাদেশ।
সম্প্রতি এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যুগান্তকারী পার্টনারশিপ সম্পন্ন হয়। উক্ত আয়োজনে ভি মটো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভি মটো গ্রুপের কান্ট্রি ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) মীর ফয়সাল, ভি মটো বাংলাদেশ ও সিমবা মটরস লিমিটেডের চেয়ারম্যান সোহেল বিন আজাদ এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব নূর। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস এবং মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের মো. আসিফুল ইসলাম।
এই কোলাবোরেশনের মাধ্যমে ক্রিকেট মাঠের উৎকর্ষ উদযাপন এবং প্রযুক্তির দুনিয়ায় নিত্যনতুন উদ্ভাবন ও অগ্রগতির প্রতি উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্যের প্রতিফলন ঘটেছে। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় অর্জনগুলোর সাথে যুক্ত থাকার পাশাপাশি একটি প্রতিযোগিতামূলক, রোমাঞ্চকর এবং স্মরণীয় সিরিজের প্রত্যাশা করছে ভি মটো বাংলাদেশ।