বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলা এবং বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের শুরুতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। এ চাপ সামাল দিতে এক ধরনের আর্থিক সুরক্ষা প্রয়োজন। বিশ্বব্যাংক এ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ভবিষ্যতেও সংস্থাটি বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি শুধু বিদ্যমান তহবিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানি খাতে চলমান সংকটের প্রভাব মোকাবিলায়ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ বিষয়গুলো নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা ও প্রক্রিয়াগত কাজ চলছে। দুপক্ষের অংশীদারত্বের আওতায় কীভাবে সহযোগিতা আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হচ্ছে।অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান উদ্যোগগুলোর সামঞ্জস্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।
৩ ঘন্টা আগে
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এলো বছরের অন্যতম বৃহৎ অনলাইন শপিং ক্যাম্পেইন ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। ক্যাম্পেইনটি ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। কেনাকাটায় সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে আকর্ষণীয় ব্র্যান্ড ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড় এবং প্ল্যাটফর্মজুড়ে বিশেষ ডেলিভারি সুবিধা।১০.১০ শপিং ফেস্টে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে উপভোগ করতে পারবেন দারুণ সব ডিল। ক্রেতাদের জন্য আরও রয়েছে আকর্ষণীয় মূল্যে মেগা ডিল, ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া দেশজুড়ে সাশ্রয়ী অনলাইন শপিং নিশ্চিত করতে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট এবং ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।এবারের ক্যাম্পেইনের অন্যতম মূল আকর্ষণ হলো দুটি বিশেষ অফার। এর মধ্যে ‘প্রিপেমেন্ট ভাউচার’-এর মাধ্যমে কেনাকাটায় আগে মূল্য পরিশোধ করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১২% পর্যন্ত ছাড়, যা দ্রুত অর্ডার প্রসেসিং নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য কেনাকাটায় বিশেষ ছাড় দিতে রয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম ব্র্যান্ড রাশ আওয়ার সেশনটি শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টা থেকে এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে আরও তিনটি সেশন পরিচালিত হবে—১০ অক্টোবর (সারাদিন), ১৬ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত) এবং ১৯ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত)।ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ব্র্যান্ড অ্যাক্টিভেশন ও ব্র্যান্ড ডে। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’ ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক সূচনা হবে, যেখানে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন চমৎকার সব পুরস্কার। এছাড়া ১১ অক্টোবর ভিশন ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর লোটো ব্র্যান্ড ডে, ১৩ অক্টোবর নেসলে ব্র্যান্ড ডে, ১৪ অক্টোবর ডেটল সুপার ব্র্যান্ড ডে, ১৬ অক্টোবর ডাবর ব্র্যান্ড ডে এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট ব্র্যান্ডের বিশেষ অফার ও ছাড় থাকবে।দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) সুবিধাও অব্যাহত থাকবে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় ক্রেতারা ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে একটি ফ্রি উপহারসহ ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন।১০.১০ শপিং ফেস্টে দারাজের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হিমালয়া, ডেটল এবং ইউনিলিভার এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে এবং গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি নিওকেয়ার সিলভার স্পনসর হিসেবে ক্যাম্পেইনে অংশ নিচ্ছে।কেনাকাটায় বাড়তি সঞ্চয়ের সুযোগ করে দিতে ক্যাম্পেইনে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনাররা। বিকাশ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে উপভোগ করতে পারবেন ১২% ছাড় (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)। নগদ ব্যবহারকারীরাও মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে পাচ্ছেন ১২% ক্যাশব্যাক (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)। এছাড়া কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ১২% ডিসকাউন্ট (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত)। পাশাপাশি, এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা যোগ্য ইএমআই লেনদেনে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০% ক্যাশব্যাক সুবিধা পাবেন।অনলাইন কেনাকাটায় গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে দারাজের নামে পরিচালিত প্রতারণামূলক কার্যক্রমের বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রমও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে দারাজের নামে ভুয়া ‘মিস্ট্রি বক্স’ অফার এবং চাকরি বা অনলাইনে আয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। দারাজের পক্ষ থেকে জানানো হয়েছে, দারাজ কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না। একইভাবে চাকরির প্রস্তাব দেওয়ার জন্য দারাজ কখনো হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত মেসেজ বা টেলিগ্রামের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে না। তাই অননুমোদিত কোনো মাধ্যমে দারাজের পরিচয়ে যোগাযোগ করা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দারাজের অনুমোদিত অ্যাফিলিয়েট পেজ ও গ্রুপগুলো বৈধ অ্যাফিলিয়েটদের মাধ্যমে পরিচালিত হয় এবং সেগুলোর লিংক দারাজের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে নিয়ে যায়।
১ দিন আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
৩ দিন আগে
রমজানকে সামনে রেখে পাইপলাইনে পর্যাপ্ত ভোগ্যপণ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কোনো সংকট তৈরি হবে না।বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও কাজ করছে সরকার।এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে সেগুলো আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
৩ দিন আগে