মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ : ১৬ মে ২০২৬ দুপুর ০২:৪১:৫০
টঙ্গীবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯ তম শাখার উদ্বোধন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখা।
১৬ মে,শনিবার বেলা ১১টায় টঙ্গীবাড়ী উপজেলার বড়লিয়া এলাকায় অবস্থিত ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি এর সম্মেলন কক্ষে থেকে এ ব্যাংকটির টঙ্গীবাড়ী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ধর্ম মন্ত্রণালয়ের এনডিসি ও সচিব,মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর সচিব নাজমা মোবারেক, এতে সভাপতিত্ব করেন কর্ম সংস্হান ব্যাংক এর চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।
ব্যাংকটির উদ্ধোধন অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন এই শাখা স্থানীয় তরুণ উদ্যোক্তা ও বেকার জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই শাখা ইতিবাচক অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এরপর উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন উদ্যােক্তার মাঝে ঋনের চেক প্রদান করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নুর মহল আশরাফি, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, কর্মসংস্থান ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক, অরুন কুমার চৌধুরী টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার , টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভুমি ওয়াজেদ ওয়াসিফ, কর্মসংস্থান ব্যাংক এর বিভিন্ন কর্মকর্তা, গ্রাহক সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।