জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:১২:৪১
খেলতে গিয়ে আর ফেরা হলো না পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ওই গ্রামের আল মামুন মিয়ার মেয়ে এবং মিহি আক্তার একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল শিশু দুটি। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু দুটির সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, দুপুর ২টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।