পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩৫
পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসনের প্রস্তুতি সভা
শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও স্থানীয় সরকারের উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
উপজেলার এবার ১১৬টি প্রতিমা মণ্ডপে
আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছা সেবক টিম নিয়োজিত থাকবে।