নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৬:৫৯
তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার
মোঃ নাজিম ইসলাম, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের চিহ্নিত অভিযুক্ত মাজেদুল ইসলামকে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন এর ফকিরপাড়ায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে রংপুর-১৩ র্যাব।
২০২৪ সালের ৯ আগষ্ট রাতে রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করে, বাড়ি ফিরার পথে রুপলাল ও প্রদীপ কে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা দুর্বৃত্তরা। হত্যাকান্ডের সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে মাজেদুল কে রুপলাল ও প্রদীপকে আঘাত করতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
রুপলালের পরিবারের দাবী অনুযায়ী মাজেদুল প্রত্যক্ষভাবে আলোচিত সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো। আজ (১৩ই মার্চ) রাত্রি ১টার দিকে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে রংপুর -১৩ র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত মাজেদুল (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতার মাজিদুল ইসলাম তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন এর ফকিরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন,আলোচিত রুপলাল হত্যা মামলার অভিযুক্ত মাজেদুল কে রংপুর -১৩ র্যাব গ্রেফতার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ পর্যন্ত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় নয়জন কে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।