কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২৭
আখাউড়ায় আলোচিত মাদক কারবারি ‘পিচ্ছু’ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩১) ওরফে পিচ্ছু ওরফে পিছনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) দুপুরে আখাউড়া থানা পুলিশের একটি দল এসআই পুষন সাহা ও এএসআই সজিবুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গোয়াল গাঙ্গাইল গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে শিশুর ছেলে। তিনি জিআর-১৫৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ জানায়, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বিশেষ অভিযানের সময় তাকে আটক করে আখাউড়া থানায় নিয়ে আসা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।