ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ০৯:৫২:০১
ভৈরবে রেলওয়ে স্টেশনের দুই চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
এ সময় তাদের তল্লাশি করে স্টেশন এলাকা থেকে চুরি করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে এবং শাওন শেখ ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার শাফায়াত শেখের ছেলে।
পরে গ্রেপ্তার দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক, ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক রুবেল মিয়াকে এক মাস এবং শাওন শেখকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে শাওন শেখ ও মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তারা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। প্রতিদিন প্লাটফর্মে অবস্থান নিয়ে যাত্রী ও সাধারণ মানুষের মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ও ছিনতাই করত। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
দুপুরে সাজাপ্রাপ্ত দুই ছিনতাইকারীকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।