সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ রাত ০৮:০৬:৩৯
আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি একরান আলী ও সাধারণ সম্পাদক ইউসুফ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে ও সাধারণ সম্পাদক হাসান মাস্টার, আড়াইহাজার মডেল প্রেসক্লাবের সভাপতি আলম খান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, আড়াইহাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব মোল্লাসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার সোলায়মান হাসান, দৈনিক যুগান্তরের সাংবাদিক মুক্তার হোসেন, দৈনিক আমার সংবাদ-এর শাহজাহান কবির, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের দর্পণ-এর জাকির হোসেন, দৈনিক জনতা-এর হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তর-এর জিয়াউর রহমান, আমাদের নতুন সময়-এর বাদল আহমেদ, আমাদের সময়-এর শাহজাহান, দৈনিক দেশের আলো-এর মনিরুজ্জামান, দৈনিক সমকাল-এর শফিউদ্দিন প্রভাত, দৈনিক ইনকিলাব-এর আল আমিন, দৈনিক যায় যায় দিন-এর নজরুল ইসলাম এবং সাংবাদিক সাইদুল হাসানসহ অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।