ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৭:২৭
ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬ লাখ টাকা
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তিনটি অবৈধ ইটভাটাকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, পর্যায়ক্রমে উপজেলায় পরিচালিত সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ এবং ফুলপুর থানা পুলিশ।