বাবুল আকতার, ভাংগুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ০১:৩৬:০৫
ভাঙ্গুড়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও' র মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুগ যুগ ধরে সাংবাদিকতার ঐক্য -আদর্শ ঐতিহ্য ধারণ করে চলা অন্যতম প্রাচীনতম সংগঠন ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০মে বুধবার রাতে পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহবুবুল আলম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো.বদরুল আলম বিদ্যুৎ ,সহ-সভাপতি নুরুজ্জামান, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো. আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস প্রতিনিধি বাবুল আকতার, ও অন্য অন্য সাংবাদিক গন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে ভাঙ্গুড়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।