বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ১০:৫৬:২৩
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের যোগদান ও সংবর্ধনা
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির–এর যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনিযুক্ত প্রশাসক বলেন, তিনি এর আগেও জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে অনেক সাংবাদিককে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের পেশাগত স্বাধীনতা খর্ব করা হয়েছিল। কিছু ব্যক্তি সাংবাদিকদের কোণঠাসা করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ কে এম আহসানুল তৈয়ব জাকির আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করতেও তিনি উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।