মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ রাত ০৬:৩৯:৩৭
শ্রীমঙ্গলে রাস্তা ও কালভার্ট মেরামত কাজের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাজীপুর (মুসলিম বাগ) রুটের রাস্তা ও কালভার্ট মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি সড়ক ও কালভার্ট মেরামতের গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় জনগণের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মৌলভীবাজারের তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় রাস্তার ০ থেকে ৯০০ মিটার অংশে ইউনিব্লক দিয়ে উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। এতে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাস্তা ও কালভার্ট মেরামতের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যানবাহন চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।