কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ সকাল ১১:৩৯:৩৭
কসবায় ৬৯ বোতল বিয়ারসহ দুইজন আটক, সিএনজি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬৯ বোতল বিয়ারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আজ শুক্রবার সকালে জানায় , বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কসবা থানাধীন গোপিনাথপুর ইউনিয়নের চন্দ্রিদার স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৯ বোতল বিয়ার ও একটি সিএনজিসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন মো. মামুন (২৯), পিতা: শফিকুল ইসলাম, সাং-পূর্ব আরিচপুর (জামাই বাজার), থানা-টঙ্গী এবং মো. ইসমাইল মিয়া (৩৮), পিতা: সালাম, সাং-জয়নগর থানা কসবা ।
কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী মোঃ রাসেদ বলেন এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।