ছাতক উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:৫৭
ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-৯৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর (পিতা: মৃত রশিদ আলী, মাতা: মোছা. জলিকা বেগম)কে উপজেলার হাইলকেয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিদ্যুৎ সংক্রান্ত সিআর-৬১২/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াসমিন আক্তার (স্বামী: হাসান মিয়া)কে ছাতক থানার পেছনের হাসপাতাল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ছাতক থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।