কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:৩৪:৪৭
হত্যা ও বিস্ফোরক মামলায় মুক্তি পেলেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন
সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।
তানভীর সালেহীন ইমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে গত বছরের ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেপ্তারের দুই মাস পর তাকে বরখাস্ত করা হয়।