মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬ রাত ০৮:৩৩:৩৫
জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ
শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় পাটগাতী বাজার পৌর মার্কেট প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এ বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। এটি একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট, যা দেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল শেখ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে। তারা বাজেট বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
গণসমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।