মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ রাত ১০:৫২:০৫
জামালপুরে মুসলিমাবাদ গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
জামালপুরে মুসলিমাবাদ গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (০৫ জুলাই) বিকেলে পৌর শহরের মুসলিমাবাদ এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুসলিমাবাদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুসলিমাবাদ দিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছায়েদুজ্জামান মাস্টার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাবেক কাউন্সিলর মো. সালামত, মাদক নিধন কমিটির উত্তর অঞ্চলের সভাপতি রুকুনুজ্জামান রুকন এবং দক্ষিণ অঞ্চলের সভাপতি সেতু সরকার।
এসময় বক্তারা বলেন, মুসলিমাবাদকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত না করা পর্যন্ত তাদের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা