কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৬:০৮:৪৩
কোনাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেফতার
গাজীপুরের-কোনাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইসমাইল হোসেন শান্ত নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই ) রাতে অভিযান চালিয়ে কোনাবাড়ী আমবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসমাইল হোসেন শান্ত গাজীপুর মহানগরীর ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনগনেরমাঝে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয় ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোন ধরনের সহিংসতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।