মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ১০:২০:৫৪
নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ ৫ জন আটক
আটককৃতরা হলেন— আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাবের অধিনায়ক জানান, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত ও তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়। এ ঘটনায় নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহে যান র্যাবের তিন সদস্য। এ সময় চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। হামলায় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে খবর পেয়ে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।