নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ রাত ১১:২৭:৪৪
মৌলভীবাজারে বিএনপির সহ-সভাপতি রায়হান গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে মনুমুখ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মুমিন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–১৮/১৮)। ওই মামলায় প্রধান আসামি করা হয় পূর্ব সাধুহাটি গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র রায়হান মিয়া (৩৯)–কে।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩), ফাহিম মিয়া (২০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।