ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ১০:৩১:০৯
ছাতকে কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
সুনামগঞ্জের ছাতকে কাউন্সিল অব কনজিউমার রাইটস (ভোক্তা অধিকার-সিআরবি) উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) ছাতক শহরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে শাহীন আহমেদ শাহীকে সভাপতি এবং ইমাম উদ্দিন মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া, আলী আশরাফ তাহীদ, অজিদ কুমার দাশ ও মাওলানা আব্দুল ওয়াদুদ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াছিন খান রাব্বি আহমেদ, বদিউল আলম ছালেক, সৈয়দ জুয়েল হোসেন ও ফয়জুল হক নাইম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ ছিদ্দিক রহমান ও অর্জুন ছন্দ। অর্থ সম্পাদক হয়েছেন ফজলুল হক। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল মিয়া, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান রুবেল এবং দপ্তর সম্পাদক জাহেদ মিয়া।
সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা, বাজারে অনিয়ম প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার জানান।