বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬ রাত ০৯:২৯:২৫
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন: বেলাবোতে ৩৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবে। এতে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে আরও বলা হয়, জনগণের কাছে দেওয়া বিভিন্ন সামাজিক প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও পরিবারকে এর আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে।