কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৮:৩৩
আখাউড়া পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন আটক
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রতন মিয়া (৩৫) ও মো. মনির মিয়া (৩৬)। তাদের বিরুদ্ধে যথাক্রমে ছয়টি ও পাঁচটি মামলা রয়েছে। রতন মিয়া নুরপুর পশ্চিমপাড়া এলাকার মহরম আলীর ছেলে এবং মনির মিয়া নুরপুর লামার বাড়ির আব্দু মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।