চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১৬
'মজুদ' রেখে বিক্রি বন্ধ, চট্টগ্রামে ফিলিং স্টেশনকে জরিমানা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত জাকারিয়া ফিলিং স্টেশনে মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিজিএফআই চট্টগ্রাম শাখার তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট স্টেশনটিতে তল্লাশি চালায়। অভিযানের সময় ফিলিং স্টেশনটির বিক্রয় কার্যক্রম বন্ধ পাওয়া গেলেও পাম্পে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকার প্রমাণ মেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্টেশনটিতে ১৩ হাজার ৯৬০ লিটার ডিজেল এবং ১ হাজার ২৫৩ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। বিক্রি বন্ধ রেখে জ্বালানি মজুদ করে রাখার বিষয়টি প্রাথমিকভাবে অনিয়ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।