কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬ রাত ০৬:৪৮:০৩
চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা
মঙ্গলবার (তারিখ) সকালে শহরের ঘোষপাড়াস্থ সিংহ চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের চরাঞ্চলে বসবাসকারী মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনার শিকার। চরবাসীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন প্রয়োজন।
এ ছাড়া চরাঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, নদীশাসন কার্যক্রম জোরদার, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চরবাসীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।