মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৩১:২৯
দীর্ঘ প্রায় সাড়ে চার মাসের খরার পর অবশেষে মৌলভীবাজারে নেমেছে স্বস্তির বৃষ্টি
দীর্ঘ প্রায় সাড়ে চার মাসের খরা ও শুষ্ক আবহাওয়ার পর অবশেষে দীর্ঘ প্রায় সাড়ে চার মাসের খরার পর অবশেষে মৌলভীবাজারে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার ১৩ মার্চ জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। এতে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন পর এ বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি, প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতিও। গ্রামাঞ্চলের অনেক স্থানে মানুষকে বৃষ্টিতে ভিজে গরম থেকে স্বস্তি নিতে দেখা যায়। জেলার বিভিন্ন চা বাগান এলাকায়ও বৃষ্টির কারণে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে মৌলভীবাজারে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি এবং শুষ্ক আবহাওয়ার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। এ সময় শহর ও
চা শ্রমিকরা জানান, দীর্ঘদিন বৃষ্টির অভাবে চা গাছের বৃদ্ধি কিছুটা ব্যাহত হচ্ছিল। এই বৃষ্টি চা গাছের জন্য উপকারী হবে এবং নতুন কুঁড়ি গজাতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
এদিকে কৃষকরাও এ বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় অনেক স্থানে জমির মাটি শক্ত হয়ে পড়েছিল। বোরো ধানসহ বিভিন্ন ফসলের জমিতে সেচ দিতে কৃষকদের অতিরিক্ত খরচ করতে হচ্ছিল। শুক্রবারের এই বৃষ্টি জমির আর্দ্রতা বাড়াতে সহায়ক হবে এবং ফসলের বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মৌলভীবাজার শহরের কয়েকজন বাসিন্দা জানান, কয়েক মাস ধরে বৃষ্টির দেখা না পাওয়ায় পরিবেশে ধুলাবালি বেড়ে গিয়েছিল। বৃষ্টির ফলে এখন বাতাস কিছুটা পরিষ্কার হয়েছে এবং গরমের তীব্রতাও কমেছে।
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজারেও এর প্রভাব দেখা গেছে। তবে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পূর্বাভাস দেওয়া হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর নেমে আসা এ বৃষ্টিতে মৌলভীবাজারের প্রকৃতি যেমন সজীব হয়ে উঠেছে, তেমনি স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনেও। অনেকেই এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন।