ফকির আতিয়ার রহমান, রামপাল, বাগেরহাট (প্রতিনিধি)
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৯:২৩
বাগেরহাটে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন সম্পন্ন, সভাপতি: আহমেদ আব্দুলাহ, সেক্রেটারি: সোহেল রানা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার ২০২৬ সালের বাকি সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ আব্দুল্লাহ এবং জেলা সেক্রেটারি হয়েছেন সোহেল রানা।
বুধবার (১৫ জুলাই) বাগেরহাটের খানজাহান আলী ট্রাস্টের হলরুমে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহি নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য সভাপতি নির্বাচন করা হয়। পরে জেলা সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়।
এর আগে ২০২৫-২৬ সেশনে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মোর্শেদ আলম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি অবশিষ্ট মেয়াদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।