মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:৫৫
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ধামরাইয়ের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। এর আগে রোববার (১৭ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর আরিফ আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. সাইদুল ইসলাম বলেন, আসামি আরিফের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে হাজির করা হয়েছে।